বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

নেত্রকোণার জুবেদা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-06-2025 02:03:43 pm

মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি

নেত্রকোণার জুবেদা ভিক্ষা করে জীবিকা নির্বাহ। জুবেদা বেগম স্বামী মৃত আবেদ বিশ্বাস, গ্রামঃ সুনুরা,উপজেলা+জেলা নেত্রকোণা। নেত্রকোণা জেলার দক্ষিণ বিশিউড়া সুনুরা গ্রামে জুবেদার বসবাস। দীর্ঘ কয়েক বছর পূর্বে তার স্বামী মৃত্যু বরন করেন। কত বছর আগে স্বামী মারা গেছে জুবেদা বলতে পারে না। তার দুই ছেলে বাবুল এবং মঞ্জু এক মেয়ে কাতু বেগম। ছেলেরা বিয়ে করে যার যার মত সংসার করছে। এক ছেলে লিভার সমস্যায় ভোগছে। মেয়েও বিধবা। ছেলেরা জুবেদার নামে যতটুকু জমি ছিল তা জোর করে আত্মসাৎ করেছে। ছেলেরা জুবেদার দেখাশোনা করে না। 

জুবেদার সাথে কথা বলে জানা যায় ছেলেরা তার দেখাশোনা না করলেও তার কোন দুঃখ নেই। তিনি বলেন গ্রামের মানুষের সাহায্য নিয়ে আমি ভালো আছি। বয়সের ভারে হাটতে পারছেন না জুবেদা। বয়স জিজ্ঞাসা করলে বলতে পারেনা সহজ সরল জুবেদা। আনুমানিক তার বয়স হবে একশ'র কাছাকাছি।  প্রতিবেদকের সাথে কথা হয় জুবেদার পার্শ্ববর্তী গ্রামে সুফিয়ার বাড়িতে।  


হাটতে হাটতে ক্লান্ত জুবেদা সাহায্যের হাত বাড়ায়। জুবেদার সাথে কথা বলতে খুব আগ্রহ সৃষ্টি হলো। কথা বলে জানা যায় অসহায় জুবেদার জীবন জীবিকার গল্প। তিনি বলে স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়েদের কস্ট করে লালন পালন করলেও ছেলে মেয়েরা তার কোন খুজ খবর রাখে না। উল্টো তার ভিটা বাড়ি টুকু কেড়ে নিয়েছে ছেলেরা।  ছেলে মেয়েরা এত কস্ট দেওয়ার পরও ছেলে মেয়েদের প্রতি তার কোন অভিযোগ নেই। তিনি বলেন মানুষের সাহায্য নিয়ে আল্লাহ ভালোই রেখেছে। 


ছেলেরা জমি আত্মসাৎ করায় মামলা করার কথা বললে জুবেদা বলেন আমার সামনে আমার ছেলের হাতে হাত কড়া পড়াবে তা আমার সহ্য হবে না। ছেলের কস্ট হলে আমারও কস্ট হবে,আমি তো মা।  শতউর্ধ্ব বয়সী জুবেদা মানুষষের দ্বারে দ্বারে ভিক্ষা জীবিকা নির্বাহ করছে। বয়সের কারণে শরীরে বিভিন্ন রোগে  বাসা বেঁধেছে। জুবেদা বলেন তিন মাস পরপর ১২০০ টাকা করে বয়স্ক ভাতা পান,যা তার ঔষধ কিনতে খরচ হয়ে যায়। নিজের নিজের তিন তিনটি সন্তান থাকার পরও জুবেদা সারা দিন ভিক্ষা করে রাতে অন্যের ঘরে থাকে।


আরও খবর