বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

পূর্ব ঘোষণা ছাড়াই সিএনজি ভাড়া বৃদ্ধি, বিপাকে যাত্রীরা

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-05-2025 09:13:40 pm

মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি

কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই সিএনজি ভাড়া বৃদ্ধি করায় বিপাকে যাত্রীরা। নান্দাইল চৌরাস্তা থেকে নেত্রকোণা কুঁড় পার সিএনজি স্ট্যান্ড  পর্যন্ত সিএনজি  ভাড়া ১৬০ টাকা। আজ শনিবার(৩১মে) সকাল পযর্ন্ত ১৬০ টাকা ছিল। হঠাৎ করে বিকালে ১৬০ টাকা থেকে ৪০ টাকা বৃদ্ধি করে ২০০ টাকা হয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে।

আমরা পাঁচ জন যাত্রী নান্দাইল চৌরাস্তা থেকে সিএনজি করে নেত্রকোণা এসে সিএনজি ড্রাইভারকে ২০০ টাকা দিয়ে ৪০ টাকা ফেরৎ দিতে বলি। সিএনজি ড্রাইভার বললো ভাড়া ২০০টাকা। আমার সাথে যাত্রী বললো সকালে ১৬০ টাকা দিয়ে আমি নান্দাইল চৌরাস্তা গেলাম। এখন হঠাৎ করে ৪০ টাকা বৃদ্ধি করে ২০০ টাকা করা হলো কেন? সিএনজি ড্রাইভার বললো ভাড়া ২০০ টাকাই দিতে হবে। বাধ্য হয়ে জন প্রতি ২০০ টাকা করে ভাড়া দিলাম।

দুই দিন ধরে বৈরী আবহাওয়া বইছে। বৈরী আবহাওয়ার সুযোগে সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি ড্রাইভাররা। এতে করে সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছে। অনেক যাত্রী আছে যারা হিসাব করে সীমিত টাকা নিয়ে আসছে। হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করায় তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে। 

একজন যাত্রী আক্ষেপ করে বললো আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে কোন বিচার নেই,আইন নেই, যে যার মত করে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করছে। আমরা সাধারন মানুষ সবার কাছে জিম্মি। ভাড়া বৃদ্ধি করে বাড়তি আয় করছে ড্রাইভার।দ্রব্য মূল্য বৃদ্ধি করে বাড়তি লাভ করছে ব্যবসায়ী। আমরা যারা সাধারণ মানুষ  বাড়তি টাকা কোথায় পাবো। আমাদের তো বাড়তি আয় নেই। 

একজন যাত্রী  বলেন  গ্যাসের দাম না বাড়লেও ভাড়া বৃদ্ধি করা বেআইনি। ভাড়া বৃদ্ধি করতে হলে পূর্ব থেকে ঘোষনা দিতে হবে। হঠাৎ করে কি কারণে নান্দাইল টু নেত্রকোণার সিএনজি ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের হয়রানী করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত মুনাফা লোভী ড্রাইভারদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থ করার দাবী জানাচ্ছি।

অন্য একজন যাত্রী বলেন ভোক্তা অধিদপ্তরের দৃষ্টি আকর্যণ করছি যেন সিএনজি স্টেশনে অভিযান পরিচালনা করে সাধারণ যাত্রীদের হয়রানী থেকে রক্ষা করা হয়।

আরও খবর