বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

মরহুম আনোয়ারুল আজিম সাহেবের স্মরণ সভা অনুষ্ঠিত



কৃর্তীমানের মৃত্যু নেই -উক্তিটি বই পুস্তকে শোভা পেলেও এমন কৃর্তীমান মহাপুরুষ চাটখিলের কৃতি সন্তান মরহুম আনোয়ারুল আজীম। যিনি একাধারে দুইটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ছিলেন। এবং একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীন প্রধান শিক্ষক ছিলেন। এবং তিনি মানুষ গড়ার কারিকর এর পাশাপাশি ছিলেন একজন সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া পেষকার বাড়ীর মৃত মনছুর আহমেদ ও রুপবানু দম্পতির মেঝ ছেলে মরহুম আনোয়ারুল আজিম। ২৮মে (বুধবার) সন্ধ্যায় কড়িহাটি হাই স্কুল এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত, ঢাকাস্থ আগারগাঁও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল কবির রুমি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমের সহধর্মিনী সিংবাহুড়া গার্লস একাডেমির প্রতিষ্ঠাতা কালীন প্রধান শিক্ষিকা নাদেরা হায়দার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, এ্যাম্বেসডর নাসিমা হায়দার, মরহুমের কনিষ্ঠ পুত্র সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল নাসের, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম কিবরিয়া খান কায়কোবাদ, ফেমাস ইউনিক ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক, ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিস্টাল ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেড ডেইরা দুবাই এর পরিচালক নুর মোহাম্মদ ভুইঁয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহবায়ক জাফর সাদেক, কৃতজ্ঞতায় সদস্য সচিব আবু হানিফ, স্মরন পত্র পাঠ করেন, স্থপতি সামিয়া সারমিন বিভা এবং সার্বিক প্রতিবেদন উপস্থাপনা করেন সংগঠনের সহ-সভাপতি মাস্টার সাখাওয়াত হোসেন ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ এসোসিয়েশনের নবীন প্রবীণরা স্মৃতিচারন করেন।



সভায় আরো স্মৃতি স্মরণ করে উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, কড়িহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাবু চন্দ্রদোয় মজুমদার, সিংবাহুরা গার্লস একাডেমীর সাবেক প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার আচার্য, তালতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, কড়িহাটি হাইস্কুলে গভর্নিং কমিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বেলাল প্রমূখ।



সভায় ১০ শয্যার মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করার ঘোষণা দেন ম্যানিলা কেমিক্যাল কোম্পানির লিমিটেড এর চেয়ারম্যান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন। সংগঠনের নিজস্ব জায়গায় নার্সিংহোম ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা করার ঘোষণা প্রদান করেন, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর পরিচালক বাহার উদ্দিন।


তৎকালীন বৃটিশ পিরিয়ডে পরিবারের সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ায় তিনি হয়েছেন রত্নগর্ভা মায়ের সূযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও শহরের বিলাশী জীবনযাপন না করে, চলে এলেন নিজ এলাকয় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।


আলোচনা সভার শুরুতে মরহুমে বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা, তার পরিবার ও দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাখাওয়াত হোসেন।



Tag
আরও খবর