সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে এক বিধবা বৃদ্ধা নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরোনো ফরেস্ট অফিস এলাকায় বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধা নিহত হয়েছেন। ২৯ মে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।


নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। জানা গেছে, বৃষ্টির মধ্যে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে ১৫/২০টি বন্য হাতির দল। এ সময় একটি হাতি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই বৃদ্ধাকে শুড় দিয়ে পেঁচিয়ে ঘর থেকে টেনে বের করে উঠোনে আছড়ে ফেলে পা দিয়ে পিষ্ট করে।


এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বন্যহাতির আক্রমণে বৃদ্ধা ছুরতন নেছার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরেই মধুটিলা রেঞ্জের আওতাধীন বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় একদল বন্যহাতি তাণ্ডব চালিয়ে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে বাতকুচি এলাকায় বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে বন্যহাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে ঘর থেকে বের করে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


গত বছর ওই বৃদ্ধা ছুরতন নেছার বসতবাড়ি হাতির দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এর আগে গত ২৮ মে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কে হানা দিয়ে রেস্ট হাউজ ক্ষতিগ্রস্ত ও ক্যান্টিন বিধ্বস্ত করে। ক্যান্টিনের ভেতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরনের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২৭ মে মঙ্গলবার রাতে বাতকুচি বিট অফিসে হানা দিয়ে দরজা-জানালা ভাঙচুর ও ঘরের খাবার এবং আসবাবপত্র নষ্ট করেছে। একই রাতে বুরুঙ্গা এলাকার ৪০/৪৫টি হাতির দল হানা দিয়ে ৮টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।


এমনকি ঘরে মজুদ করা ধান-চালসহ বিভিন্ন ধরনের রান্না করা খাবার খেয়ে সাবাড় করেছে। বাতকুচি এলাকার পাহাড়ে শবনম বুবলি ও সজল অভিনীত একটি নির্মাণাধীন ছায়াছবির শুটিং সেটেও বন্যহাতির দল হানা দিয়ে শুটিং ইউনিটের বিভিন্ন সরঞ্জামের ক্ষয়ক্ষতি করেছে।

আরও খবর