নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বিএনপির দফায় দফায় সংঘর্ষে আহত ২০

বুধবার (২৮ মে) সকাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে কোরবানীর পশুর হাটের শিডিউল ক্রয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে। সকাল ৯ টার পরেই বিএনপির নেতাকর্মী পরিচয়ে সন্ত্রাসীরা হাটের শিডিউল কিনতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাঝে মাঝে পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দফায় দফায় সংঘর্ষের ঘটনা বুধবার সন্ধ্যা পর্যন্ত গড়ায়। সারাদিনের এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সন্ত্রাসীদের দাওয়া করে ৮ জনকে আটক করেছে। আহতরা হলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা হানিফা, আরিফ, লাভলু সহ অন্যান্য দলীয় নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সদরের গোপনগর ইউনিয়ন থেকে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিজেদের বিএনপির লোক পরিচয়ে সকালে সদর উপজেলায় আসে। এরপর তারা কিছু লোক উপজেলা নির্বাহী অফিসারের পাশের কক্ষের সামনে অবস্থান নেয়। আর কিছু লোক উপজেলা পরিষদের মাঠে অবস্থান নেয়। যারা হাটের সিডিউল ক্রয় করে বাহিরে বের হয় তাদেরই দেহ তল্লাশী করে শিডিউল রেখে দেয়। এবিষয়ে প্রতিবাদ করতে গিয়ে বিএনপি নেতা লাভলু, হানিফা সহ ১০/১২জন ওই সন্ত্রাসীদের মারধরে আহত হয়। এরপর বিকেলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান সহ বিএনপি নেতাকর্মীরা আসেন উপজেলায়। তখন তার সামনে ওই সন্ত্রাসীরা আগ্রাসী আচরণ করলে সে প্রতিবাদ করেন। এসময় সন্ত্রাসীরা রুহুল আমিন শিকদারকে মারধর করলে বিএনপি নেতা আরিফ প্রতিবাদ করলে তাকেও মারধর করে। পরে খবর পেয়ে বিএনপির লোকজন এসে সন্ত্রাসীদের ধাওয়া করে কয়েকজনকে গণপিটুনী দেয়। তখন ওই সন্ত্রাসীদের মধ্যে কিছু পালিয়ে যায় আর ৮জন উপজেলা কার্যালয়ের অফিস কক্ষে আশ্রয় নেয়। এসময় পুলিশ তাদের আটক করেন। তাৎক্ষনিক আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সদরের ১৫টি পশুর হাটের শিডিউল বিক্রি হয়েছে। এরমধ্যে কিছু উশৃংখল যুবক পরিস্থিতি অশান্ত করে তুলেছে। তাদের আটক করা হয়েছে। নাম পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও খবর