মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো’—প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন'-এর জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮শে মে) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের হলরুমে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় হংসরাজ দ্বিমুখী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম। নীলফামারী জেলা এসিএমও'র উপ-পরিচালক সাঈদ বিন সিয়ামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও এসিএমও'র জেলা উপদেষ্টা সোলায়মান আলী, পরিচালক মাহমুদ হাচান প্রমুখ। এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী আসমাউল হাসান। কর্মশালায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে একুশ শতকে এসেও শিক্ষা থেকে বঞ্চিত বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ে। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। নারী শিক্ষার অগ্রগতি ব্যহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। বাল্যবিবাহ সংকুচিত করে দেয় কন্যা শিশুর পৃথিবী। সবাই সচেতন হলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের নীলফামারী জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ, সহকারী আইটি সচিব মোঃ মাহিয়ান, দপ্তর সম্পাদক মোঃ সিয়াম ইসলাম, শিক্ষা ও সচেতনতা সম্পাদক শ্রী অনিমেষ অধিকারী, স্বেচ্ছাসেবক সমন্বয় সম্পাদক মোঃ তামিম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শ্রী জীবন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tag
আরও খবর




deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৮ ঘন্টা ৫৭ মিনিট আগে