বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাগুলোতে কোরবানির পশুর হাট সংক্রান্ত প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে দেখা যায় এ বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ স্থানে বসবে পশুর হাট। গত ২২ মে এক বিজ্ঞপ্তিতে ১৭টি হাটের তালিকা প্রকাশ করা হলেও শনিবার (২৪ মে) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে হাটের সংখ্যা পরিবর্তন করে ২২টি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত এসব হাটের দরপত্র বিক্রি চলবে। ২৮ মে বিকেল সাড়ে ৩টায় দরপত্র খোলা হবে এবং চূড়ান্ত ইজারাদার নির্বাচন করা হবে। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সিটি এলাকার সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ, ৩ নম্বর ওয়ার্ডেও সাজু ডেভেলপারের খালি জায়গা (সাবেক বিডিডি এল-এর জায়গা), একই ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারী জনাব আব্দুল মতিন মাস্টার সাহেবের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশের নুরুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বালুর মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সংলগ্ন কাশেমপাড়ার খালি জায়গা, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, জালকুড়ি উত্তর পাড়া রাজ্জাক সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ, ১৮ নং ওয়ার্ডের শহিদ নগর শহিদ রেজা সাহেবের খালি জায়গা, একই ওয়ার্ডের কড়ইতলা আলমাস সাহেবের বাড়ির পূর্বপার্শ্বে কাউসার আহম্মেদের এর খালি জায়গা, কদমরসুল অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, একই ওয়ার্ডেও সমরক্ষেত্রের মাঠ ও আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি গোলন্দাজের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার খালি জায়গা, একই ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা এবং ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের মোতালেব সাহেবের বালুর মাঠে অস্থায়ী পশুর হাট বসবে। বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ হাটের সংখ্যা বাড়তে বা কমতেও পারে। এর মধ্যে ২৪ মে নতুন করে বৃদ্ধি পাওয়া কোরবানির পশুর হাট গুলোর মধ্যে শহরে ২টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ২টি ও কদমরসুল অঞ্চলে বেড়েছে ১টি হাট।
আরও খবর