বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

নন্দিনী দাসের পরিবারের পাশে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” — চার লক্ষ টাকার সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক 


বরগুনার আলোচিত ও মর্মান্তিক ঘটনা – মন্টু দাস হত্যাকাণ্ড এবং তার মেয়ে নন্দিনী দাসের ওপর নির্মম নির্যাতনের খবর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনার পর থেকেই নির্যাতিত নন্দিনী দাস এবং তার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”।


ঘটনার পরপরই ফাউন্ডেশনের সদস্যরা নন্দিনীর পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং বিভিন্ন সহায়তা প্রদানের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ ২৫ মে ২০২৫ “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” থেকে নন্দিনী দাস ও তার মা শিখা রানীর নামে ৩ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে জমা দেওয়া হয়েছে। নন্দিনীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত এই অর্থ উত্তোলন করা যাবে না।


এছাড়াও, পরিবারের চলতি ছয় মাসের জন্য ৪৮ হাজার টাকা প্রদান করা হয়েছে সংসার খরচ বাবদ। তাদের ছোট শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সরবরাহ করা হয়েছে।


ফাউন্ডেশনের আওতায় পরিচালিত নব-আলো স্বাবলম্বীকরণ প্রকল্প থেকে নন্দিনীর পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে তুলতে ৫০ হাজার টাকার হাঁস-মুরগি ও গবাদি পশু কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এই সহায়তাসহ মোট ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশনটি।


টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নব-আলো প্রজেক্টের ম্যানেজার মোঃ মিনারুল ইসলাম, ফাউন্ডেশনের অন্যতম স্বেচ্ছাসেবক মোশাররফ হোসেন, এবং ফোনে নন্দিনীর মায়ের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর মোঃ শাকিল আনোয়ার।


এদিকে, প্রশাসনের পক্ষ থেকেও নন্দিনীর বাসায় ২৪ ঘণ্টার জন্য দুইজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিনিধি দল নন্দিনীর মা শিখা রানী এবং প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতার আশ্বাস পেয়েছে।


“মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চন্দ্র নাথ দাদা জানিয়েছেন, শুধু এককালীন সহায়তা নয়, ভবিষ্যতেও যেকোনো ক্রিটিকাল প্রয়োজনে নন্দিনীর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে যাচ্ছে ফাউন্ডেশন।

Tag
আরও খবর