জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে সেনাবাহিনীর অভিযানে তিন চাঁদাবাজ আটক।

লালপুরে সেনাবাহিনীর অভিযানে তিন চাঁদাবাজ আটক।  আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৫ মে ২০২৫) সকালে স্থানীয় ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাজার ইজারার নামে ভুয়া ১৪০ টাকার রশিদ ব্যবহার করে বাজারের নির্ধারিত সীমানার বাইরে থেকে, বিশেষ করে বিভিন্ন কোম্পানির ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের এই কর্মকাণ্ডে বাজারে অস্থিরতা ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে চাঁদাবাজদের আটক করার পর স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে জনমনে সচেতনতা ও সাহস বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
Tag
আরও খবর