সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত।

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান কে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন


 রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন "চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে "প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয় । 


  ২৪ মে (শনিবার) বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সোহেল সিকদার। প্রবাসী ক্লাবের সদস্য আবু ইউসুফ মামুনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নুরুল আবছার,আকবর হোসেন অভি, জিন্নাত বেলাল,হাজী আবুল কাসেম, নাছির উদ্দিন লিটন, জসিম কুসুমপুরী, সোলায়মান বাদশা। বক্তারা বলেন আমরা প্রেসক্লাব চত্বরে ঐক্যবদ্ধভাবে সমবেত হয়েছি, মানবতার ফেরিওয়ালা প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধা বান্ধব নেতা খন্দকার এম এ হেলাল(সিআইপি)কে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন কারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাঁর বিরুদ্ধে কিছু চিহ্নিত স্বার্থান্বেষী, কুচক্রী মহল দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই সব বন্ধের দাবিতে আজকের এই প্রতিবাদ ও মানববন্ধন। "প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দেশের অর্থনীতি বাঁচায়'


"চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ একটি অরাজনৈতিক প্রবাসী বান্ধব সেবামূলক সামাজিক সংগঠন",এই বিষয়টি সামনে রেখে এই মানবিক সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।


এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র প্রবাসী সদস্যদের নিয়ে অনেক শ্রম,সময়,মেধা ও অর্থ বিসর্জন দিয়ে প্রবাসীদের কল্যাণে এই প্লাটফর্ম তৈরি করেছেন। প্রবাসীদের স্বার্থে, অসময়ে পাশে থাকতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি মহলে সাহায্য, সহযোগিতা দেওয়া, নেওয়ার দ্বারস্থ হতে হয়েছে। যেতে হয়েছে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরে। বর্তমানে কিছু স্বার্থন্বেষী মহল খন্দকার এম এ হেলালের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে তখনকার সামাজিক কার্যক্রমের কিছু ছবি এ আই প্রযুক্তির মাধ্যমে এডিট করে বিভিন্ন মহলে ষড়যন্ত্রমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, রাজনৈতিক ভাবে তাকে হেয়প্রতিপন্ন করার স্বার্থে।এই সবের 


প্রতিবাদে আমরা প্রবাসীরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা


প্রবাসীদের জোরদাবি খন্দকার এম এ হেলালের বিরুদ্ধে সকল অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করা হোক। আমরা এই বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আরও খবর