নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালুখালীতে পুলিশের অভিযানে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, আসামি গ্রেফতার

কালুখালীতে পুলিশের অভিযানে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, আসামি গ্রেফতার রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের সফল অভিযানে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসময় চুরির ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ মে সোমবার কালুখালী থানার এসআই (নি) মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কালুখালী থানাধীন ছোট কলকলিয়া জামে মসজিদের সামনে থেকে চুরি মামলার এজাহারনামীয় আসামি মোঃ ইমরান সরদার শাকিল সরদার (২২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানাধীন পশ্চিম মিনাজদী গ্রামে। তার কাছ থেকে চুরি হওয়া একটি পুরাতন লাল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক, যার আনুমানিক মূল্য ২,২২,০০০ টাকা, উদ্ধার করা হয়। এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন,"আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চুরি, ডাকাতি, মাদকসহ সকল অপরাধ দমনে কালুখালী থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও খবর