জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

রাজাপুরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সোনারগাও (আরোয়া) হাছানিয়া দাখিল মাদ্রাসার সুপার আ: ছালাম সিকদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, কমিটি বিহীন নিয়োগ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মাদ্রাসার  প্রতিষ্ঠাতা আঃ হাকিম সিকদার বাদী হয়ে বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড এর মহাপরিচালক সহ স্থানীয় সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর গত পহেলা জানুয়ারী ১৯৮৫ সালে স্থানীয় সোয়াইব হোসেন নামে এক ব্যক্তি জুনিয়র শিক্ষক হিসেবে অত্র প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তাহার ৮/৯ বছর চাকুরী ছিল না। সে ভুয়া ভাবে পুরানো ইনডেক্স ০৭৬৫৭৩ এবং অত্র মাদ্রাসায় ভারপ্রাপ্ত সাজিয়া বর্তমান সুপার আঃ ছালাম সিকদারকে ১৯ এপ্রিল ২০১২ সালে ভুয়া কাগজপত্র বানিয়ে নিয়োগ দেন। প্রতিষ্ঠানটিতে পহেলা জানুয়ারী ২০০০ হতে ৬ অক্টোবর ২০০৯ পর্যন্ত কোন কমিটি ছিলো না। অথচ প্রতিষ্ঠানটিতে তখন ২জন শিক্ষক অবৈধভাবে নিয়োগ প্রদান করেন। ৭ এপ্রিল ২০১০ থেকে ৭ জানুয়ারী ২০১২ মাদ্রসার শিক্ষাবোর্ড কোন কমিটি অনুমোদন দেননি। এরপরে ২ বছরের জন্য কমিটি অনুমোদন দিলেও পরবর্তীতে ৮ জানুয়ারী ২০১৪ থেকে ৩০ আগষ্ট ২০১৯ তারিখ পর্যন্ত কোন কমিটি অনুমোদন দেননি। এছাড়াও সুপার আঃ ছালাম সিকদার তার ভাই মোঃ আবুল কালাম কে সৌদি আরবে থাকা অবস্থায় প্রতিষ্ঠানে জুনিয়র মৌলভী পদে অত্র মাদ্রাসায় ভুয়া নিয়োগ প্রদান করেন।
সরেজমিনে গেলে স্থানীয় খলিলুর রহমান সিকদার, জাহিদুল ইসলাম মোল্লা, রাজিব খান, আঃ মতিন সিকদার ও মারুফ সিকদারসহ একাধিক ব্যক্তি জানান, মাদাসার সুপার প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে পরিচালনা কমিটি না থাকা সত্ত্বেও ভুয়া কমিটি দেখিয়ে বেতন উত্তোলন ও নিয়োগ প্রদান করে আসছেন। এছাড়াও এলাকার প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটিতে কখন যে নিয়োগ টিয়োগ হয় তাও জানেন না এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার সুপার আঃ ছালাম সিকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, “মাদ্রাসাটির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ দিয়েছেন যাহা বিভিন্ন সাংবাদিকরা লিখেছেন, অনেকবার তদন্তও হয়েছে বর্তমানেও ইউএনও অফিসে তদন্তনাধীন রয়েছে এটা বিচারে যা হয় মেনে নিবো।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, “আমি উপজেলায় কিছুদিন হলো যোগদান করেছি, বর্তমানে ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি আমি, ইতিমধ্যে আমি প্রতিষ্ঠানের সুপারের সাথে এ বিষয়ে কথা বলেছি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।”




 

Tag
আরও খবর