চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-12-2022 03:23:36 am

◾ স্পোর্টস ডেস্ক 


কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেমরক্কোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেল গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।


শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। 


ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সপ্তম মিনিটে মরক্কোর ডি-বক্সের সামনে ফ্রি কিক পায় লুকা মদরিচরা। সেই ফ্রি কিকের শট থেকে বল পেয়ে যান ইভান পেরিসিচ। তিনি হেড নিলে ডি-বক্সের ভিতরে আবার হেড নেন জোসকো। তাতে শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেয় জোসকা।


তবে দুই মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় মরক্কো। ম্যাচের নবম মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল (১-১।


সমতার ফেরার পরও ক্ষিপ্র ছিল ক্রোয়াটরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। অন্যদিকে মরক্কো আক্রমণে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিল না। ফলে সমতায় প্রথমার্ধের বিরতির দিকে যাচ্ছিল ম্যাচ। তবে ৪২ মিনিটে মার্কো লিভাজার অ্যাসিস্টে ওরসিচের অসাধারণ এক গোলে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ হয়।


দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া ও মরক্কো। কিন্তু সতর্কতার সঙ্গে খেলতে থাকা ক্রোয়াটদের বিপক্ষে গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অ্যাটলাস লায়ন্সরা। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার থেকে বল দখলে বেশ এগিয়ে থাকে মরক্কো। কিন্তু আক্রমণগুলো প্রায় সবই বারবার প্রতিহত হচ্ছিল ক্রোয়েশিয়ার ডিফেন্সের কাছে।


ম্যাচের শেষের দিকে মরক্কোর এন-নাসিরি লাফিয়ে উঠে হেড করলে সেটি জাল ঘেষে বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ম্যাচ সমাপ্ত ঘোষণা করেন রেফারি। ফলে বিশ্বকাপে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মরক্কোকে, আর দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান পেল ইউরোপিয়ান দেশটি।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে