২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

ইসলামী শাসন চালু না হলে শ্রমিক অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়- অধ্যক্ষ শাহাবুদ্দিন

দেশে ইসলামী শাসন চালু না হলে শ্রমিকদের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হলে শ্রমিকরা ইসলামের বিধান অনুযায়ী ন্যায্য ভাবে সঠিক সময়ে তাদের পারিশ্রমিক বুঝে পাবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশন সারিয়াকান্দি উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন।
বৃহস্পতিবার সকালে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এর আগে বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশন সারিয়াকান্দি উপজেলা শাখা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ ইকবাল হোসেন, জেলা অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সভাপতি মাওঃ তোফাজ্জল হোসেন, উপদেষ্টা মাওঃ এনামুল হক, মাওঃ কাজী জহুরুল ইসলাম, মু. সাদিকুল ইসলাম স্বপন, অধ্যাপক রেজাউল করিম, মু. বনি আমিন, মোমিনুল ইসলাম সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারী আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। 

Tag
আরও খবর