নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


ঈশ্বরগঞ্জে কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ূয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার চরহোসেনপুর গ্রামের কামরুজ্জামান বাবুলের ভাড়াটে বাসায়।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের বিজিবি সদস্য নূরুল ইসলামের  অনার্স পড়ূয়া মেয়ে নাসরিন সুলতানা সনিয়া তার মা এবং ভাইকে নিয়ে  কামরুজ্জামান বাবুলের বাসায় ভাড়া থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় মায়ের সাথে রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে মেয়ের খোঁজ নেয়ার জন্যে মা শাহানা বেগম দরজায় নক করেন। কোন সাড়া শব্দ না পাওয়ায়  সনিয়া ঘুমিয়ে পড়েছে মনে করে আর ডাকা ডাকি করেন নি। পরদিন সকাল ১০টা গড়িয়ে গেলেও ঘুম থেকে না উঠায় মা ও ভাইয়ের মনে সন্দেহ হয়। পরে ১১টার দিকে তার ভাই রামিন ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে বোন সনিয়া ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। কি কারণে সনিয়া আত্মহত্যা করেছে তার মা এবং ভাই কোন কিছুই ধারণা করতে পারছে না। তবে ইতিপূর্বেও সনিয়া বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে প্রতিবেশিরা জানান। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


Tag
আরও খবর