অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ববিসাসের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক রবিউল


বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


নবগঠিত কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন সভাপতি ও দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ববিসাসের নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা।  



৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাজমুস সাকিব (সাম্প্রতিক দেশকাল) , যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব হোসেন (প্রতিদিনের বাংলাদেশ) , দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকন্ঠ) , কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা (আমার দেশ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ জাইফ (এনটিভি)।



এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম হৃদয় (রূপান্তর প্রতিদিন) ও নাফিস মোহাম্মদ মিকাইল (ক্যাম্পাস টাইমস)।



নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন, ববিসাসের সাবেক সহ-সভাপতি সোহেল রানা৷ নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম৷ 



নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে আসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ।



ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ 


এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে