বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

আজ খান সাহেবের ৪১ তম মৃত্যু বার্ষিকী

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-04-2025 11:54:25 pm



মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কৃতীসন্তান এ এফ মোহাম্মদ নুরুল্লাহ ওরফে খান সাহেবের আজ ৮৪ তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯০০ সালে  কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে ২৭শে এপ্রিল ৮৪ বছর বয়েসে মৃত্যু বরন করেন। আজ ২৭ এপ্রিল খান সাহেবের ৪১ তম মৃত্যু বার্ষিকী। 


তিনি জীবিত থাকা কালিন সময়ে অর্ধ-শতাব্দী যাবৎ জন প্রতিনিধি হিসাবে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর নাম এ এফ মোহাম্মদ নুরুল্লাহ হলেও খান সাহেব নামেই বেশী পরিচিত ছিলেন। জন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৪৫ সালে "খান সাহেব" উপাধিতে ভূষিত হন।


তিনি ১৯২৭ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে সমাজ সেবার ব্রত নিয়ে তাঁর নিজ গ্রামে অবস্থান করেন। তিনি স্থানীয় তারাকান্দি  স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। খান সাহেব কুলিয়ারচর বোর্ড কাউন্সিলের ৪২ বছর প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি ছিলেন কিশোরগঞ্জ লোকাল বোর্ডের সদস্য ও ভাইস চেয়ারম্যান।  ময়মনসিংহ জেলা বোর্ডের সদস্য হিসাবে ২২বছর দায়িত্ব পালন করেছেন। খান সাহেব ছিলেন কুলিয়ারচরের প্রথম সাব রেজিস্টার।


খান সাহেবের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার ছেলে নুরুল মিল্লাত কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র, কুলিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি তার মরহুম পিতা খান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়ার আবেদন করেছেন।

আরও খবর