কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

ছাত্রদলের অপেশাদার বিবৃতি ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাবিসাসের নিন্দা

ছাত্রদলের অপেশাদার বিবৃতি ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাবিসাসের নিন্দা 


জাবি প্রতিনিধি 


কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত অপেশাদার বিবৃতি এবং ভ্যাকসিন কর্মসূচির আড়ালে আর্থিক কেলেঙ্কারি নিয়ে নিউজ করা সাংবাদিককে হুমকির প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতিতে প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। 


শনিবার (২৬ এপ্রিল) বিকালে সংগঠনটির দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানায় সংগঠনটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল রাতে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে অপেশাদার শব্দ চয়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাবিসাস সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশিত সংবাদগুলোতে অভিযোগ ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যথাযথ প্রক্রিয়ায় তা প্রকাশ করেছিল। কিন্তু দুয়েকটি গণমাধ্যমের উপর প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা গণমাধ্যমের টুটি চেপে ধরার শামিল। ক্যাম্পাস সাংবাদিকতার পথিকৃৎ জাবিসাস গনমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো হুমকি বরদাশত করবে না।


নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্থ মনে করলে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিকার চাইবেন। কিন্তু তা না করে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’কুচক্রী মহল কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ করিয়েছে। তবে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে টার্গেট করে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী’।


প্রথমত, সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা ও পরবর্তীতে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সংবাদ উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করা পরস্পর সাংঘর্ষিক। দ্বিতীয়ত, সাংবাদিকরা স্ব স্ব জায়গা থেকে সংবাদ প্রকাশ করে থাকেন, কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর বিশেষের বিরোধীতা বা পক্ষপাতিত্বের জায়গা থেকে নয়। এ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদগুলোর ত্রুটির উল্লেখ না করে সাংবাদিকদেরকে 'সংঘবদ্ধ গোষ্ঠী' বলে উল্লেখ করে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের ফ্যাসিবাদের ধারাবাহিকতা। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও শক্তিশালী গণমাধ্যমের জন্য হুমকি স্বরুপ।


এছাড়াও প্রতিবেদন প্রকাশের পর জাগো নিউজ২৪.কমের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে 'সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ কর্তৃক ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানান। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক জনাব সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।



Tag
আরও খবর