জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। 



শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির আয়োজন করে ভেটেরিনারি অনুষদ।



র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্ত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন, কে.আর মার্কেট, ভেটেরিনারি অনুষদ ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ভেটেরিনারি অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র‍্যালি শুরুর আগে ভেটেরিনারি অনুষদের দুই নং ভবনের সামনে দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং বেলুন উড়ানো হয়।


 


অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং সঞ্চালনা করেছেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, বাকৃবির নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডাঃ মনোরঞ্জন ধরসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে একক ভেটেরিনারি ডিগ্রি চালু করার গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা প্রাণী চিকিৎসার সাথে জড়িত সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।


ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।


ড. বাহানুর বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা পশুস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উচ্চমানের ভেটেরিনারি পেশাজীবী তৈরি করছি। কোভিড-১৯ মহামারির সময় এবং পরবর্তীকালে ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।



তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতি বছর নানা ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ পশুসম্পদ খাতকে হুমকির মুখে ফেলছে। এসব রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ভেটেরিনারিয়ানদের যথাযথ ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে খাদ্যে ভেজাল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জুনোটিক রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভেটেরিনারি পেশার ভূমিকা অপরিসীম।


আরও খবর