জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা : সমাজকল্যাণ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2022 12:46:29 pm

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ইতিহাসের পাতা থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।



তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনারা সম্মানের পাত্র, জাতিকে আপনারা সম্মানিত করেছেন। আর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মন্ত্রী শুক্রবার সকালে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার হলরুমে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে সারাবিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা তাঁকে (শেখ হাসিনা) ১৯ বার হত্যা করার চেষ্টা করেছে। 


মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামীর প্রজন্ম স্মার্ট বাংলাদেশের নাগরিক হবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাহলে বিএনপি জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। 


তিনি বলেন,‘আমাদেরকে আজকের বিজয় দিবসে শপথ গ্রহণ করতে হবে আগামী এক বছর পর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার মার্কা নৌকাকে জয়যুক্ত করার।’


আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মনছুর আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল হামিদ প্রমুখ বক্তৃতা করেন।


আরও খবর



6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৩ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে