সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

'বিজয়ের দিনে আজ আমাদের ঘরে ঘরে জাতীয় পতাকা নেই,আছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা'-পীরজাদা কাজী মোহাম্মদ আলী

'লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, বিজয়ের দিনে আমাদের ঘরে ঘরে জাতীয় পতাকা নেই, আছে ব্রাজিল আর্জেন্টিনার পতকা' আজকে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেছেন নরসিংদী জেলা আওয়ামিলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক পীরজাদা কাজী।


স্বাধীনতা, মুক্তি, বিজয় যে কোন জাতীর জন্য সবচাইতে সুখের ও মর্যাদার। আর আমরা বিজয় এবং স্বাধীনতা দুটোই পেয়েছি । যাদের আত্নত্যাগ আর সংগ্রামের জন্য আমরা এই বিজয় পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আজ শুক্রবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠান। 


নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।  বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদী জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী বলেন, ' লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে,আজ বিজয়ের দিনে আমাদের ঘরে ঘরে জাতীয় পতাকা নেই, আছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা'।


তিনি আরো বলেন 'এর জন্য কি ত্রিশ লক্ষ লোক জীবন দিয়েছিল, দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, আমরা নিজের দেশের পতাকা ভালবাসিনা, আমরা সন্তানদের সেই শিক্ষা দেয়নাই বিদায় তারা বিদেশের পতাকা উড়াই,জাতীয় পতাকার মুল্য সন্তানদের বুঝাতে হবে।'


মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক নরসিংদী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাজী আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী। 

উপস্থিত ছিলেন আব্দুল মোতালিব পাঠান, সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম, নরসিংদী জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।


আব্দুল মোতালিব পাঠান তার বক্তব্যে বলেন, ' মুক্তিযোদ্ধাদের রেশনের আওয়তায় আনা হোক। এবং মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ বিল ও গ্যাস বিল ম

ওকুফ করা হোক।'


মহান বিজয় দিবসে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে