প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ সাংবাদিক আব্দুর রউফের পিতার মৃত্যুতে 'কয়রা প্রেসক্লাবের' শোক বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার : গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বগুড়ার আদমদীঘিতে তিন মাদক কারবারিকে জেল-জরিমানা ঈশ্বরগঞ্জ জিয়া পরিষদের সভাপতি হান্নান সম্পাদক হায়াতুল্লাহ

ভোলায় এনসিটিএফ এর নির্বাচন অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-04-2025 06:20:56 pm

দ্বীপজেলা ভোলায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মুহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন। 

এসময় সঞ্চালনা করেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু এবং মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাসফিয়া রশিদ তমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ তওসিফ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুকাইয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) নির্বাচিত হয়েছেন নুর ফাতেমা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) নির্বাচিত হয়েছেন মোঃ জাবের, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন সাফা ইসলাম, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন আশফিক, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন তাসকিনা মেহজাবিন অধরা, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন। 

নির্বাচনে এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা ভোলা জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

আরও খবর




69f6e90f59d1d-030526121959.webp
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

১ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে