প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৪

নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় সহ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় (৪৮), পাঙ্গা মটুকপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল (৬০), গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: মিজানুর রহমান মানিক (৫০), হরিণচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মুজিবুল ইসলাম (৫০)।

থানা সুত্রে জানা যায়, ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর