সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

মৌলভীবাজারে বুরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুরিয়া গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কৃষক মিলাদ মিয়া। মঙ্গলবার সকালে ভাইদিঘি হাওরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিলাদ মিয়া স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়ার পুত্র এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও বোরো ধান কাটার কাজে ছিলেন মিলাদ মিয়া। সকাল প্রায় ১১টার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময় একটি বজ্রপাত সরাসরি মিলাদ মিয়ার গায়ে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সময় মিলাদ মিয়ার সঙ্গে তার পিতা ও দুই ভাইও ধানক্ষেতে ছিলেন। তবে তারা কেউ আহত হননি। বজ্রপাতের শব্দ ও আকস্মিকতায় তারা আতঙ্কিত হলেও নিরাপদে হাওর থেকে ফিরে আসেন।  

মিলাদ মিয়ার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা শামীম আহমদ। তিনি জানান, হাসপাতালে এসে দেখি নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছা বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে প্রাকৃতিক দুর্যোগে কৃষকসহ জনসাধারণকে আরও সচেতন থাকার অনুরোধ করেছেন তিনি। এদিকে মিলাদ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এবং দুই ছোট সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রতিবছর বর্ষাকালে হাওর অঞ্চলে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা মাঠে কাজের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।  

আরও খবর