ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। দেশের মধ্যেবরতী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। এর জন্য  হাসপাতালটি নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। তাই  হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি। শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স  ইন্ডা্রষ্টির কনফারেন্স হলে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন চেম্বার  প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বা সবশেষ স্বৈরাচার সেখ হাসিনার পতন। সবক্ষেত্রেই অগ্রণী ভুমিকা রেখেছেন সিরাজগঞ্জের সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সিরাজগঞ্জ চেম্বার অফ সমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ হাসপাতালটি সিরাজগঞ্জে নির্মানের দাবীতে সংবাদ সম্মেলনে বাচ্চু আরও বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে ইকোনমিক জোন যেখানে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অত্যাধুনিক বিসিক শিল্প পার্ক হচ্ছে সেখানেও প্রায় ৩ থেকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে এছাড়াও সিরাজগঞ্জের সাধারণ মানুষ রয়েছেন প্রায় ৩৫ 

লাখ। যেমন দেশের মধ্যেবরতী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাসপাতাল নির্মান করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি।

তিনি আরও বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে কিছু করতে চাইনা, আমরা চাই আমাদের যৌক্তিক দাবীটুকু মেনে নিক। আমরা জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের 

নিকট অনুরোধ করবো তিনি হাসপাতালের জন্য জায়গা ব্যাবস্থা করে দিবো আপনারা সরকারকে অবগত করুন। আমরা সিরাজগঞ্জের উন্নয়নের জন্য দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ আছি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার), কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

আরও খবর