সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চীনের অর্থায়নে হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।

মানববন্ধন।

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে ১৪ এপ্রিল (সোমবার) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। এ জেলা গুলোর পারস্পারিক দূরত্ব অনেক কম এবং যথেষ্ট কাছাকাছি।পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব তুলনামূলক ভাবে অনেক বেশি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রোগীর গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর-দিনাজপুরে রেফার্ড করা হয়। যাতায়াতে পথিমধ্যে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর এমন মৃত্যু চাই না। আমাদের নাগরিক দাবি মানসম্মত চিকিৎসা সেবা চাই।

চীনের অর্থায়নে প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা হলে নেপাল, ভুটান ও চীন থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে। চিকিৎসাসেবা নিতে আসবে পার্শ্ববর্তী এলাকার অনেকেই। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো এবং বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি সহ পঞ্চগড় জেলার আরও উন্নয়ন হবে।

স্থানীয়রা জানান, গত ২০২৩ সালের ৮ এপ্রিল চীনের সহযোগিতায় ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। কিন্তু পার্শ্ববর্তী দেশের আপত্তির কারণে তখন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

মানববন্ধনকারীরা বলেন পঞ্চগড়ে শুধু ১২ একর জমি না প্রয়োজনে শত শত একর নির্ভেজাল জমি আছে। যদি হাসপাতালটি পঞ্চগড়ে করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে আগামী ১৬ এপ্রিল বেলা ১১ টায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড় এলাকায় গণজমায়েত হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বরাবরে স্মারকলিপিও দেওয়া হবে বলে তারা জানান।

আরও খবর