রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


শনিবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।


এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। মোট ১২ হাজার ৬শ ৬৫ জন ভর্তিচ্ছুর বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১১ হাজার ৫শ ১১ জন এবং অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১শ ৫৪ জন। 


ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪৬ টি কক্ষে মোট ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ শহীদুল হক , রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বাকৃবি প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিগণ।


পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ, কে, ফজলুল হক ভূঁইয়া বলেন," বাকৃবিসহ ৯টি বিশ্ববিদ্যালয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে এবং বাকৃবিতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।এবারের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রীদের আধিক্য বেশি।" সফলভাবে পরীক্ষা সম্পন্নের জন্যে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 


এবার নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮শ ৬৩টি। এর মাঝে বাকৃবিতে আসন সংখ্যা-১ হাজার ১শ ১৬ টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪শ ৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭শ ৫টি, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২শ ৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫শ ৮০টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১শ ৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪শ ২৩টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।


এবারের কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে আরও জানা যায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।




আরও খবর