দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়ায় পলাশের জনমনে স্বস্তি

পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান 

ঘোড়াশালে ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি : সারোয়ার তুষার 


               ২৬ মার্চ থেকে নরসিংদীবাসীর জন্য চালু হয় নরসিংদী কমিউটার ট্রেন। কিন্তু শিল্প সমৃদ্ধ উপজেলা পলাশের ঘোড়াশালে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। এদিকে নরসিংদী কমিউটার ট্রেনের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ পলাশ উপজেলাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

অবশেষে নরসিংদী কমিউটার ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে জানা যায়। এ খবরে পলাশ উপজেলাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

                 (৬ এপ্রিল) রবিবার  বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রেলওয়ে উপদেষ্টা ফায়জুল কবিরের বরাত দিয়ে জানান, ১০ এপ্রিল ২০২৫ ইং থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে।

ট্রেন যাত্রীদের সেবা নিয়ে কাজ করা ফেসবুক গ্রুপ নরসিংদী রেলওয়ে পেসেঞ্জারর্স কমিউনিটি'র এডমিন আল মাজিদ জানান, ২৬ মার্চ নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধনের দিনই রেলপথ উপদেষ্টা, রেলসচিবও রেল মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছে প্রায় ১০ মিনিট। তখন আমরা প্রথমেই ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার স্টপেজের ব্যাপারে কথা বলি। এসময় আমাদের সরাসরি বলে দিয়েছিলেন ঈদের পর এ রেলস্টেশনে স্টপেজ দিয়ে দিবে। 

তিনি আরও বলেন, আমাদের গ্রুপে আর ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে স্টপিজের বিষয় নিয়ে আর কোন লেখালেখি বা অন্যান্য কার্যকালাপ হাতে নেই নি। কারণ আমরা জানিই ঈদের পর স্টপিজ দিবে এ রেল স্টেশনে। এছাড়া আমরা নরসিংদী স্টেশনে কিছু আন্ত: নগরের স্টপিজ এবং ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, বি-বাড়িয়া আনলিমিটেড স্ট্যান্ডিং যেন দেয় সেই বিষয়ে ও কথা বলে এসেছি।

Tag
আরও খবর