কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় লিখিত এজাহার


 আশাশুনি উপজেলার রুইয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল, সাইদুল, খোকন, নাজিম গাইনের ছেলে হাসান, আঃ মান্নান গাইনের ছেলে আঃ সালাম, মেজবাহ, শাহিন, শাহাবুদ্দিন, মৃত আঃ সামাদ গাইনের ছেলে সাহেব আলী, আঃ মালেক, ইসলাম গাইনের ছেলে রুহুল আমিন, মৃত আঃ হামিদ গাইনের ছেলে পদ্মপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হাকিম গাইন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আমার, আমার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে  শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায়ই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ৯ এপ্রিল সকাল ১০ টার দিকে বাদীর জামাতা গড়কুমারপুর গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে আসাদুল ইসলাম বাদীর প্রতিবেশী ভাগ্নে আজমল হোসেনের বসত বাড়ির সামনে কেয়ার রাস্তার উপর পেয়ে গালিগালাজ করে। জামাতা মৌখিক প্রতিবাদ করলে লোহার রড, জিআই পাইপ, বাঁশের রড দিয়ে মারপিট করে জখম, দা দিয়ে আঘাত করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছোট ভাই শরিফুল ইসলাম ঠেকাতে গেলে মারপিট করে হাড়ভাঙ্গা ও হাড়কাটা জখম এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান হয়। বাদীর ভাই ইদ্রিস আলী গাইনের পুত্রবধূ শারমীন ও চাচাত ভাইয়ের কন্যা আনোয়ারা ঠেকাতে গেলে মারপিট করে জখম, বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়। এসময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত জামাতা আসাদুল ও ছেলে শরিফুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আরও খবর