কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

চাঁপাইনবাবগঞ্জে বিআরটির সচেতনতা বৃদ্ধি মূলক রিফ্রেসার অনুষ্ঠিত


গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়িচালকদের প্রশিক্ষণ। বুধবার ৯ই এপ্রিল   সকাল ১১ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি ( বিআরটিএ )'র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায়  বিআরটি এর অফিসে   প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা ( বিআরটিএ ) সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন  মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু ও সহকারী পরিদর্শক আবু হুজাইফা। কর্মশালার সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন বিআরটিএর কর্মচারীবৃন্দ। 



বক্তারা পেশাজীবি চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, আপনারা একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না, একটানা গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না।



বিআরটিএ সহকারী  পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক তার বক্তব্যে বলেন, বিআরটিএ প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব ও সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ মোটরযান পরিদর্শক আবু হুজাইফা। এ কর্মশালায় বিভিন্ন শ্রেণির ২০ জন পেশাজীবীচালক অংশ গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে জেলা শহরের ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা প্রতিমাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও খবর
deshchitro-6adc30732ab24-241026101339.webp
কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২ ঘন্টা ৩৫ মিনিট আগে