কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছাত্রদল, রহনপুর পৌর শাখা ছাত্রদল ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার( ০৮ এপ্রিল) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে শুরু হওয়া মানববন্ধন টি রহনপুর শহর প্রদক্ষিণ করে রহনপুর ডাকবাংলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ অংশ নেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ, ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম, মুহাইমিনুল ইসলাম, রাকিব, হাসান, নাফিস, মুরসালিন প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্রদল, রহনপুর পৌরসভা শাখা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীসহ বিএনপি ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


ছাত্রদলের ও বিএনপির গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের নেতারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, (ইসরায়েলি সন্ত্রাসী হামলা- বন্ধ করো, করতে হবে’ সহ, নানা স্লোগান দেন।


সমাবেশে বক্তারা বলেন; “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে