নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল ও সমাবেশ

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের আহ্বানে 'দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচি সফলের লক্ষ্যে নীলফামারীর ডোমারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড় থেকে ডোমারের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, তরুণ ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলায় নিন্দা সহ বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, ফিলিস্তিনিদের আহ্বানে দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ মুসলিম জনতা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
Tag
আরও খবর