ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ সংহতি জানিয়ে ধর্মঘটের ডাক মাভাবিপ্রবি শিক্ষার্থী ও প্রশাসনের

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ সংহতি জানিয়ে ধর্মঘটের ডাক মাভাবিপ্রবি শিক্ষার্থী ও প্রশাসনের

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ সংহতি জানিয়ে ধর্মঘটের ডাক মাভাবিপ্রবি শিক্ষার্থী ও প্রশাসনের 


মো.জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি:


গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।


রবিবার (৬ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবির সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। 


আগামীকাল, ৭ এপ্রিল ২০২৫, এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি এক বিবৃতিতে বলেন, “মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এ আহ্বানে সাড়া দিয়েছি।”


তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্রভাবে এর নিন্দা জানাই। নারী, শিশু ও বৃদ্ধ—কেউই গাজায় নিরাপদ নন। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধের শামিল।”


ভাইস-চ্যান্সেলর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজায় চলমান সহিংসতা অবসানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরও খবর