নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী থেকে খলিলুর রহমান ডাবলু (৬০) নামের এক মাংস বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার থেকে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাবলু ইউনিয়নটির ৮নং ওয়ার্ডের বেতগাড়া ডাক্তারপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর পুত্র। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা। পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা শনিবার (৫ই এপ্রিল) রাতে গ্রেপ্তারকৃত খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮শে মার্চ (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত ডাবলুর বাড়ির সামনে শিশুটি খেলাধুলা করছিল। এসময় অভিযুক্ত তাকে একা পেয়ে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে সটকে পড়েন ডাবলু। ঘটনার বিষয়ে শিশুটির স্বজনরা জানান, অভিযুক্ত মাংস বিক্রেতা খলিলুর রহমান ডাবলু তার নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির সাথে অনৈতিক আচরণ করেন। পরবর্তীতে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনাটির তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। এব্যাপারে জানতে অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ঘটনাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্তের ছেলে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার পাশাপাশি দলীয় ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রতিপক্ষরা আমার বাবার নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে। এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ গোলাম মির্জা বাদী হয়ে খলিলুর রহমান ডাবলুর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধঞ্চনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর