যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বাড়িতে ঢুকে বিয়ের একদিন পর তার দ্বিতীয় স্বামী নূর কামাল ও ভাইয়ের ছেলে বেলালকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলার উদ্দিন (১৮)।


শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এই অপহরণের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, ‘শুক্রবারে তৈয়বার সঙ্গে নূর কামালের বিয়ে হয়। এর পরের দিন স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করা হয়েছে।’ 


তৈয়বা বলেন, ‘গত শুক্রবার নূর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসী বাড়িতে ঢুকে বিয়ের ৬ লাখ টাকা ও স্বর্ণ চায় এবং বলে, আমার স্বামীকে অপহরণের জন্য ২০ লাখ টাকার চুক্তি করেছে তারা। এর পর দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ আমার স্বামীকে ও ভাইয়ের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।’ 


বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, ‘অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরও খবর