কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

নাগেশ্বরীর হাসনাবাদ ইউপিতে যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও গরিব-অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে দুধ লাচ্ছা সেমাই চিনি  বিতরণ করেছে হাসনাবাদ ইউনিয়নের যুব উন্নয়ন সংগঠন।

রবিবার (৩০মার্চ) দুপুরে কুড়িগ্রামের  নাগেশ্বরী  উপজেলার হাসনাবাদ ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে প্রায় তিন শতাধিক দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার-এর মাঝে ঈদ উপহার প্রদান করে এ যুব সংগঠনের  কর্মী ও সদস্যরা। ঈদ উপহারে রয়েছে, লাচ্ছা সেমাই ১প্যাকেট, সাধারণ সেমাই ১ প্যাকেট, গুড়ো দুধ ২প্যাকেট , চিনি ৫০০গ্রাম। সংগঠনের সূত্রে জানা গেছে “ যুব উন্নয়ন সংগঠন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম জয় করছে সাধারণ মানুষের ভালোবাসা। এ ছাড়াও সংগঠনটি, স্বেচ্ছায় রক্তদান, রক্ত দানে তরুণদের কে উৎসাহিত করা, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপন কর্মসূচি, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম।এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন।  দুঃস্থ ও অসহায়  মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ব্যক্তি উদ্যোগে এই সংগঠনটি প্রতি বছরই এমন আয়োজন করে থাকে। 

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জেলাল আহম্মদ রানা ,আজিজুল হক, ডা: মো: নুরুল ইসলাম, মাইদুল ইসলাম,আব্দুল জালিল, প্রধান অতিথি, আব্দুল গনি মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তর কুমড়পুর যুব উন্নয়ন সংস্থা 

বিশেষ অতিথি, মিজানুর রহমান মিজান, সভাপতি, রশিদ মন্ডল ফাউন্ডেশন, সঞ্চালনায়, নাজমুল হোসাইন লিমন, প্রচার সম্পাদক হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন, সভাপতিত্ব করেন জমি দাতা, আলহাজ্ব মোঃ আনছার আলী শুভেচ্ছা বক্তব্য, ডা:মো:সাইদুল  ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি, হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন সংগঠন।

Tag
আরও খবর