শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শার্শায় গরীব অসহায় দূরস্থদের ঈদ উপহার বিতরণ

শার্শায় গরীব অসহায় দূরস্থদের ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের শার্শায় গরীব অসহায় দূরস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার(২৯ মার্চ)সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর হাজিবাড়িতে প্রায় ৪৫০ পরিবারের ঈদ উপহার বিতরণ করা হয়। শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাতের নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার বিতরণের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন কবির। ঈদ উপহার সামগ্রী নিতে আসা দেলোরা বেগম বলেন, প্রতিবার ঈদ এলে নতুন শাড়ী, লুঙ্গির চিন্তা থাকে। তবে এবার রিফাত ভাইয়ের কারণে সে দুশ্চিন্তা কেটে গেছে।এবার ঈদে নতুন শাড়ী পড়তে পারবো। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র দেলোয়ার হোসেন বলেন, তার বাবা ও মা দুজনই শাড়ী লুঙ্গি পেয়েছে।এ জন্য তার খুব খুশি লাগছে।’ স্থানীয় বাসিন্দা নাহিদ বলেন, সামর্থ্যবানদের উচিত রিফাত ভাইয়ের মতো অসহায়দের সাহায্যে এগিয়ে আসা। এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন,বসতপুর হাজিবাড়ীর সকল সদস্য ও স্থানীয়, রাজনৈতিক ও সমাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর