কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটায় বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত



 আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনি বাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচালী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনি বাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

Tag
আরও খবর