কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনে আগ্রহী পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2025 11:26:55 pm

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা চিঠিতে বাংলাদেশের সরকার ও জনগণকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।



বুধবার (২৬ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা চিঠিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত ও গভীর সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন।


ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত ও গভীর সম্পর্ক স্থাপিত হলে এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি করবে। তিনি সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।


পাকিস্তানে বাংলাদেশের জনগণের প্রতি গভীর ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধার কথা তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, প্রতিরক্ষা এবং সংযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এই সদিচ্ছাকে বাস্তব অংশীদারিত্বে রূপান্তরিত করার বিষয়ে পাকিস্তানের আগ্রহের কথা জানান। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামের মধ্যে যৌথ লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে