মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা



রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  বুধবার (২৬ মার্চ) গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লি:।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম।এসময় আরোও বক্তব্য রাখেন , রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাপক আব্দুল কাদের,সাবেক গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সামাদ মোল্লা,অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


এছাড়া, উপস্থিত অতিথিরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এ দেশ স্বাধীন হয়েছে তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাই তাঁদের যথাযথ সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দিবসটি উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অন্যতম। উপজেলা প্রশাসনের এই আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

আরও খবর