সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

সিএইচসিপিদের বেতন বন্ধ তাদের পরিবারে নেই ঈদ আনন্দ


ঈশ্বরগঞ্জ কমিউনিটি হেলথ ক্লিনিকের সিএইচসিপিদের ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় সিএইচসিপি পরিবার বর্গের মাঝে নেই কোন ঈদের আনন্দ। রমজান প্রায় শেষের পথে ঈদুল ফিতর সমাগত।


এসময়ের মাঝে সিএইচসিপিগণ ঈদের আগে বেতন বোনাস পাবে কি না এ নিয়ে তারা চরম উৎকন্ঠায় রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা দোঁড়গোঁড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৭/৯৮ সালে ৪২টি এবং ২০২২ সালে ২টিসহ মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থ্াপন করা হয়। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে ২২ ধরণের ওষুধ প্রদান করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর সিএইচসিপিদের ট্রাষ্টের অধীনে যোগদান করানো হয়। ট্রাষ্টে যোগদানের আগে ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস  ও চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ফলে সিএইচসিপিদের পরিবারবর্গ অর্থ সংকটে ভোগছেন।


যার ফলে ঠিক মতো কাজে মন দিতে পারছে না সিএইচসিপিরা। 

বিখেরুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিজন দেবনাথ জানান, ১২ বছর ধরে এক বেতনে চাকুরি করতে হচ্ছে  তারপরও ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। যার ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।


ঘাগড়াপাড়া কমিউনিটি ক্লিনিক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার নয়ন মিয়া জানান, এতদিন যাবত বেতন না পাওয়ার পরও সিএইচসিপি নিয়মিত ক্লিনিকে আসছেন তবে বেতন না পাওয়াটা অতীব কষ্টের।

উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সেবায় নিয়োজিত কর্মীদের বেতন বন্ধ থাকা অনভিপ্রেত। অবিলম্বে তাদের বেতন বোনাস প্রদান করে স্বাস্থ্য সেবায় গতি ফিরিয়ে আনা প্রয়োজন। 


এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, ডিজি হেলথ এর অপারেশন প্লান থেকে সিএইচসিপিদের বেতন দেয়া হতো কিন্তু  এখন কমিউটিটি ক্লিনিক সহায়তা ট্রাষ্টের অধীনে চাকুরি স্থানান্তরিত হওয়াতে বেতনের সমস্যা হচ্ছে। তবে মান্থলি মিটিং এবং রিপোর্ট প্রদান করা হচ্ছে নিয়মিত। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।


আরও খবর