অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাঁরাই বীরপুরুষ : সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন, 'আমাদের স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাঁরাই বীরপুরুষ। 



অন্যানের বিরুদ্ধে দাঁড়ানোর ফলেই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করা সম্ভব হয়েছে।'


আজ শনিবার (২২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর উচ্ছ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত   আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম আরও বলেন, 'রাজনীতিবিদরা ভাগ্যন্নোয়নের হাতিয়ার। রাজনীতিবিদরা যদি অন্যায়কারী হন, তবে সেটা নিতান্তই দুঃখজনক। সুতরাং রাজনীতিবিদ হতে হলে, অবশ্যই সৎ হতে হবে। ঘুষ না খেলেই শুধু সৎ হওয়া যায় না। কারণ কাজ করতে হবে। কাজ না করলে সৎ বলা যায় না।'


বিএনপি নেতা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে এএসএম আব্দুল হালিম বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীই বালাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।'


তিনি বলেন, '১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমাদের সন্তানেরা এই ১৫ বছর অধিকার বঞ্চিত হয়েছেন। আগামীতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।'



ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন সরকার।


ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন,  সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আওয়াল খান লোহানী, সহসভাপতি হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সরকার প্রমুখ।



পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে