আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

বাংলাদেশে ফুটবল: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-03-2025 11:14:57 pm


◾অমিত হাসান || বাংলাদেশের মানুষ ভীষণ রকমের আশাবাদী। ব্যর্থতায় মুষড়ে যাওয়া নয় ব্যর্থ হওয়ার পরও প্রতিবারই দেখে নতুন স্বপ্ন, নতুন আশা। বাংলাদেশের ক্রীড়া জগতে এই আশা, আকাঙ্ক্ষাটা আরো বেশি। বিশেষ করে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুই খেলা ক্রিকেট আর ফুটবল নিয়ে বাঙালির প্রত্যাশার পারদ অনেক বেশি। তবে সে প্রত্যাশা অনুযায়ী গত এক দশকে বিশ্বমঞ্চে তেমন বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের। তবুও সমর্থকেরা নতুন দিনের আশা করছেন। বিশ্বাস রাখছেন বর্তমান প্রজন্মের প্রতি। বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশে পা রাখার পর ফুটবল নিয়ে বাঙালির উন্মোদনা বেড়েছে বহুগুণ। বাড়ারই তো কথা। হামজা দেওয়ান চৌধুরী যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। এখানেই শেষ নয়। তিনি ইংল্যান্ডের অনুর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন সাতটি ম্যাচ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে হামজা তার স্বপ্নের কথা জানিয়েছেন যে, বাংলাদেশের হয়ে তিনি এশিয়ান কাপ বা বিশ্বকাপে খেলতে চান। যদিও স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক বহুদূরের তবু আমরা বিশ্বাস রাখতে চাই হামজা, জামাল, তারিকদের প্রতি।


 যে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি বা ইতালির ফুটবল নিয়ে মেতে থাকি কিংবা রাত জেগে বার্সেলোনা, রিয়াল, পিএসজিদের খেলা দেখি এবার আমরা যে লাল সবুজের পতাকা নিয়ে স্বপ্ন দেখতে চাই। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বিদেশের মেসি, নেইমার বা রোনালদো নয় বাংলাদেশের হামজা চৌধুরী হতে চায়। বাংলাদেশে তৈরি হোক বিশ্বমানের আরো এমন ফুটবলার যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। নিয়মিত খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার মতো টুর্নামেন্টগুলো। দেশকে নিয়মিত এশিয়ান কাপ ও বিশ্বকাপে খেলার যোগ্য করে তুলবে। বিশ্বকাপ এলে আর্জেন্টিনা -ব্রাজিল বা বিদেশি কোনো দলের নয় নিজেদের পতাকা উড়াতে চাই। নিজেদের প্লেয়ারদের নিয়ে জয়ধ্বনি দিতে চাই। আর এজন্য চাই দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়ন। এক্ষেত্রে প্রথমেই এগিয়ে আসতে হবে দেশি, বিদেশি স্পন্সরদের।


বাংলাদেশের ফুটবলের উন্নয়নে এই সময়টাতে আর্থিক পৃষ্ঠপোষকতা সবচেয়ে জরুরি। এরপরই কাজ করতে হবে ফুটবলের অবকাঠামো উন্নয়নে। স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ, জিমন্যাশিয়াম ইত্যাদি সুবিধার উন্নয়ন প্রয়োজন। দেশের প্রত্যেকটি বিভাগে ও জেলায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি অথবা বিদ্যমান স্টেডিয়ামগুলোর সংস্কার করতে হবে। তারপর সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দিকেও রাখতে হবে নজর। এরপরের কাজটাই হলো নিয়মিত জেলা ও বিভাগীয় পর্যায়ে বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করা। এতে অবশ্যই অবশ্যই মানসম্মত প্লেয়ার, কোচ ও রেফারির উপস্থিতি নিশ্চিত করতে হবে।


তাছাড়া ফুটবল উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে একাডেমি ও ট্রেনিং সেন্টার নির্মাণ করাও জরুরি। যাতে করে প্রত্যন্ত গ্রামে সুপ্ত থাকা ফুটবল প্রতিভাগুলো হারিয়ে না যায়। প্রবাসী ফুটবলাররা নিশ্চয়ই আমাদের দেশীয় ফুটবলে ইমপ্যাক্ট রাখতে পারে তবে দেশীয় প্রতিভাগুলো যাতে হারিয়ে না যায়। বরং তারাও যেন বিশ্বমানের হতে পারে, খেলতে পারে সে ব্যবস্থাপনাটাও নিশ্চিত করতে হবে দেশের ফুটবলের নীতিনির্ধারকদের। বর্তমানে ফুটবল নিয়ে যে উন্মোদনা এই সুযোগটা কাজে লাগানোর সময় এখনই।


 অমিত হাসান 

লেখক ও সংগঠক 


আরও খবর