কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের শঙ্কা যেসব এলাকায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-03-2025 10:51:07 am

শুক্রবার সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল দেশের আকাশ। এমন স্বস্তি শনিবারও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে অপেক্ষাকৃত বেশি।


আবহাওয়া অফিস বলছে, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আর এটি অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোন কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে আবহাওয়া অফিস।  



সারা দেশে দুপুরের মধ্যে একটি কালবৈশাখী আসতে পারে বলে ধারণা করছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ের গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশও। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ আশংকা কথা জানান। তিনি জানান, শনিবার সকাল ১০টার পর থেকে দুপুর ২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় হওয়ার আশংকা রয়েছে। 



মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। 


শনিবারের আবহাওয়া নিয়ে তার ফেসবুক পোস্টে বলা হয়, এই দিন দেশের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি। 


আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। গরম বাড়বে।

আরও খবর

6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৫ ঘন্টা ২৪ মিনিট আগে