ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবাদ বাদ জুম্মা সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে। 

এতে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য ফয়সল আলম স্বপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামির আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সাংবাদিক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজসেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ  আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ। 



সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের মানুষের অন্তরে আঘাত করেছে। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম-নির্যাতন ও নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ ফয়সল আলম স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, ইসলামি ছাত্র মজলিস শাবিপ্রবির শাখার প্রাক্তন সভাপতি খসরুল আলম, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস দাসেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আপ্তাব উদ্দিন প্রমুখ।   



এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক, সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান, হাফিজ ছমির, মাওলানা সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান, সাদিকুর রহমান, হাফিজ নুর আহমদ, হোসাইন আহমদ, ছাত্র মজলিস উপজেলা সেক্রেটারি উবায়দুল হক আবিদ, উপজেলা নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসাইন, মামনুন হোসাইন, রাবিন আহমদ, রাফি প্রমুখ। 

আরও খবর