তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পাওনা টাকা নিয়ে বিরোধ, হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে পৌরসভার আরামনগর বাজারের পাবলিক টয়লেট সংলগ্ন হাফিজুর রহমানের দোকান থেকে তার হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল মিয়া পৌরসভার আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল ইসলামের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। তবে বন্ধুদের সাথে মোবাইল ফোনে অনলাইন জুয়ার আসক্ত হয়ে পড়ায় তিনি প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদাররা তাকে বেশ কয়েকদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিলেন।বুধবার (১৯ মার্চ) দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে চা দোকানদার হাফিজুর রহমান তার দোকান সংস্কারের জন্য খুলতে গিয়ে দেখেন, রাসেল ঘরের চালের কাঠের সাথে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। তার হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।মোবাইল জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেলের বন্ধুরাই তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর