কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

শেরপুরের ঝিনাইগাতীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২৫ সোমবার সকালে ঝিনাইগাতী বিআরডিবি হল রুমে অন্তর্ভুক্তিকরণ সভাটি অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী। সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুরের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, নাগরিক প্লাটফর্ম সদস্য মো. মনজুরুল ইসলাম, যুব ফোরাম সদস্য সোহাগ মিয়া, মেহেদী হাসান রাব্বি , চৈতী ঘাগরা, আস্থা প্রজেক্টের ফিল্ড অফিসার সাইকা উম্মাসীহ প্রমুখ। নাগরিক প্লাটফর্ম, যুব ফোরাম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবরা যুক্ত হবে এবং সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা প্রতিরোধে কাজ করবে। অন্তর্ভুক্ত যুবরা ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা সৃষ্টিতে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের নেতৃত্বে যোগাযোগ ও মতবিনিময় করবে। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবরা সমাজে যে কোনো ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা মোকাবেলায় এবং শান্তি ও সম্প্রীতি স্থাপনে সতর্কতার সাথে হুইসেলব্লোয়ার হিসেবে তাদের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও খবর




6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

২১ ঘন্টা ৪৮ মিনিট আগে