নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। রোববার (১৬ মার্চ) বিকালে তিনি বাগআঁচড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান মুন্না বলেন, কিছু গণমাধ্যম ও ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন,‘আমার বিরুদ্ধে বলা হয়েছে আমি নাকি জামায়াতের সদস্য ফরম পূরণ করেছি। আমি নাকি জামায়াতে যোগ দিয়েছিলাম। এটা মিথ্যা ও বানোয়াট। কেবল কিছু স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।’ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন,গত ১৭ বছর আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো,আমি আমার নেতাদের সহযোগিতায় চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? কামরুজ্জামান মুন্না আরও বলেন, ‘আমারদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায় কোন মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।আমাদের থানা ও জেলা নেতৃবৃন্দ একই ভাবে ইউনিয়ন ওয়ার্ডে আমাদের মানুষের কল্যানে কাজ করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। আমি আমার নেতাদের নির্দেশে যখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি তখন লুটতোরাজদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ সর্দার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও খবর