যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

এই বাংলায় শাহবাগীদের ঠাই হবে না : মৌলভীবাজারে মানববন্ধনে বক্তারা

শাহবাগী লাকি আক্তারসহ দেশদ্রোহীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন


দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার (১২মার্চ) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলার তরুণ আলেম মাওলানা এহসান জাকারিয়ার সভাপতিত্বে ও মাওলানা শাহ মিসবাহ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থী তানজিয়া শিশির, সামায়েল রহমান, উসমান জাকি, আশরাফ উদ্দিন, আহবাব আল হামিদি, রুহুল আমীন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহবাগের কিট লাকি আক্তার ও তার দোসররা ২০১৩ সালে শাহবাগে ফ্যাসিজম কায়েম করেছিল। ২০২৫ সালেও শাহবাগীরা আবার তাদের বিষদাঁত প্রদর্শন করা শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। ২০১৩ সালে তারা 'বিচার চাই না, ফাঁসি চাই' বলে বাংলাদেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ভুলে গেলে চলবে না, এটি 'জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের' পরবর্তী সময়। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পুনরায় শাহবাগ করতে দেবো না। 

আমরা সরকারকে আহ্বান করছি লাকি আক্তারসহ ভারতের সেবাদাস শাহবাগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা 'ইনকিলাব জিন্দাবাদ, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় শাহবাগীদের ঠাই নাই, ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই' ইত্যাদি স্লোগান দেন।

আরও খবর