মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জের সুটিয়া- আঠারবাড়ি খালবলা সড়কের বেহাল দশা



দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। সরে গেছে দু'পাশের মাটি ও ইটের খোয়া । ইটের খোয়া সরে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গেের্তর। যেই গর্তে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন কোন না কোন যানবাহন। আহত হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের যাত্রী। এমন বেহাল দশা তৈরি হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া-আঠারবাড়ি খালবলা সড়কের। উপজেলা প্রকৌশলী অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সুটিয়া বাজার থেকে আঠারবাড়ি খালবলা বাজার পর্যন্ত সড়কটি সাড়ে ৪ কিলোমিটারের। ২০০২ সালে সড়কটি পাকা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে এবড়োথেবড়ো হয়ে পড়ে। এরপর সড়কের দু'পাশের অংশের এবং বিভিন্ন স্থানের ইটের খোয়া সরতে সরতে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অন্তত দেড় দশক ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও তা মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, সুটিয়া বাজারের পর থেকেই এবড়োথেবড়ো সড়কের বেশিরভাগ অংশেই খানাখন্দে ভরা। শুধু তা-ই নয় একটু পর পর বিশাল-বিশাল গর্ত। এতে যানবাহন চলছে হেলেদুলে। উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া, জাটিয়া, বিজয়পুর, ফতেপুর, রোকনপুর, কাহেদগ্রাম, সাগুলী, ভাসাটি, পাইস্কা, হীরাধর গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। পাশাপাশি পাশর্^বর্তী সরিষা ইউনিয়নের মাছিমপুর, কুর্শিপাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রামের একমাত্র যোগাযোগের প্রধান সড়কও এটি।

স্থানীয় অটোরিকশা চালক মো. নূর ইসলাম বলেন, এমন কোন দিন নাই যে গর্তের মধ্যে দুয়েকটা অটোরিকশা  উল্টে পড়েনা। সড়কটি দ্রুত মেরামত না হলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

পানান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল  ফেরদৌস বলেন, আমরা যখন অটো দিয়ে এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি তখন খুবই ভয় লাগে। মনে হয় এই বুঝি গাড়ি উল্টে যাচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি রাস্তাটি যেন দ্রুত মেরামত করে দেওয়া হয়।

জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, সড়কটির বেহাল অবস্থার কথা একাধিকবার মিটিংএ উত্থাপন করেছি। তবুও বিষয়টি আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, সড়কটির বেহাল অবস্থার কথা অবগত আছি। সড়কটির মেরামতের জন্য অচিরেই প্রস্তাবনা পাঠানো হবে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।


Tag
আরও খবর